• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মিজান ও খন্দকার ব্রিকস ইটভাটাকে জরিমানা, বন্ধ কার্যক্রম হাওরের মাটি কাটায় ঝুঁকিপূর্ণ সড়ক, দুর্ঘটনার দায় প্রশাসনেরও-আইনি প্রশ্নে তোলপাড় আধুনিক সংবাদ”-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল সুনামগঞ্জে ১১৫ তম আন্তর্জাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের পিছনে রেখেই দিবস পালন, জনমনে ক্ষোভ ১ পুরিয়া গাঁজা উদ্ধার দেখিয়ে যুবকের বিরুদ্ধে মাদক মামলা, তাহিরপুর থানার পুলিশের বিরুদ্ধে প্রশ্ন অধিক মুনাফার আশায় তেল মজুদ, সুনামগঞ্জে যুবকের ৬ মাসের কারাদণ্ড সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ  অভিযানে মাদক ইয়াবাসহ-১২জন আটক গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সুনামগঞ্জে অনুভবের অলিন্দ’ প্রবন্ধর পাঠ উন্মোচন
প্রকাশ : March 7, 2026

সুনামগঞ্জে অনুভবের অলিন্দ’ প্রবন্ধর পাঠ উন্মোচন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৮ জন পড়েছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জের কবি আশ্রাফুল আলম মো. নুরুল হুদার একক গ্রন্থ (নিবন্ধ) ‘অনুভবের অলিন্দ’র পাঠ উন্মোচন হয়েছে । শনিবার (৭ মার্চ) বেলা ২ ঘটিকায় সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত পাঠ উন্মোচন অনুষ্ঠানে বইটির লেখক আশ্রাফুল আলম মো. নুরুল হুদা’র সভাপতিত্বে দৈনিক সুনাম দিগন্ত পত্রিকার (অনলাইন) সম্পাদক কবি রাহমান তৈয়বের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে। প্রধান আলোচকের বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন এবং লেখক ও গবেষক সুখেন্দু সেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (দর্শন) বাহা উদ্দিন,ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) কবি ও সম্পাদক ফজলুল হক দোলন,দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক (ইংরেজি)মো. মশিউর রহমান,সুনামগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের উপসকারী নিবন্ধক কবি ও লেখক মোহাম্মদ মাসুদ আহমদ,জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রভাষক (বাংলা) দুলাল মিয়া,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান,লেখক ও গবেষক মো.মোছায়েল আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিগেন্দ্র বর্মন সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রাষ্ট্র (বিজ্ঞান) মনিরা আক্তার, কালি বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুন নেছা লিলি,ভৈষভেড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজাউর রহমান,শিক্ষক ও সাংবাদিক মো. সুহেল আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন,অনুভবের অলিন্দ একটি ভালো মানের বই ।বইটির ভেতরের লেখার সাথে নামকরণ যথার্থ হয়েছে। এই বইটি বর্তমান প্রজন্মের একটি চমৎকার নির্দেশক।আমাদের বিশ্বাস বইটি পড়লে সবাই উপকৃত হবেন।
বইটির লেখক আশ্রাফুল আলম মো. নুরুল হুদা বলেন,এটি আমার প্রথম বই।ইহজাগতিক সার্বিক কল্যাণকর ভাবনা থেকে এই বইয়ের সৃষ্টি।চেষ্টা করেছি ভালো কিছু লেখার।বাকিটা পাঠকেরা মুল্যায়নের বিষয়।আশাবাদী পাঠক সমাজে সমাদৃত হবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়,মাওলানা আবু সাইদ,বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তোরাব,কবি একরামুল হক সেলিম,সাংবাদিক আল হেলাল,সাংবাদিক আবিদ উদ্দিন,সাংবাদিক দিলীপ কুমার দাস,সাংবাদিক মোহাম্মদ নুর,সাংবাদিক তানভীর,আদিল আরমান,মো. তকবীর হোসেন,আল আমিন,গীতিকার মাজহারুল ইসলাম,এস এম আতিকুর রহমান,মো. নুরুল মোত্তাকিন,নওরিন হক নিটোল,ইভান মনির,মাজহারুল হক পল্লব,মোবারক হোসেন,মো. মোহাইমিনুল হক পরাগ,হীরক দাস,মো. আব্দুল হক,মারুফ হক তামিম,মেছবাহুল হক সহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন