• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
কেন এই মিছে মায়া… নাইম তালুকদার-লেখক: গণমাধ্যম কর্মী সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে, হামলা লুটপাট, মোবাইল ভাংচুর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পেট্রলো ডিজেল কম দেওয়ায় পাম্পের মালিককে ২০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল হাইকে দেখতে চান এলাকাবাসী শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদের মতবিনিময় সভায় সাংবাদিকের বক্তব্যে বাধা, প্রেসক্লাবের নিন্দা। শান্তিগঞ্জে বীজ ধান উৎপাদন ও সংরক্ষণে মৌলিক প্রশিক্ষণ সুনামগঞ্জ-এ নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চরভদ্রাসন উপজেলা-এ নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল
প্রকাশ : November 14, 2024

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী সমন্নয়কদের দুই গ্রুপে সংঘর্ষ, আহত -১০

স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের দুই গ্রুপে সংঘর্ষ অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় গ্রুপের ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্রদের নব গঠিত কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা ও কমিটিতে স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়। কমিটিতে স্থান না পেয়ে অপর পক্ষের উপর হামলা
জানা যায়, দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ জন্য সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শিল্পকলা প্রাঙ্গনে একত্রিত হন। ঐ মুহুর্তে কমিটিতে স্থান না পাওয়া বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাদে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটি থেকে বাদ পড়া শিক্ষার্থী তানভীর বলেন, আমরা যারা প্রথম থেকে আন্দোলনে ছিলাম তাদেরকে বাদ দিয়ে বৈষম্যবিরোধী কমিটি গঠন করা হয়েছে। এটা সত্যি দুঃখ জনক।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার কমিটির আহবায়ক ইমন দ্দোজা আহমদ বলেন, কমিটি গঠন নিয়ে তাদের কোনোও অভিযোগ থাকলে তারা কেন্দ্রে যোগাযোগ করুক। আজকে আমাদের শান্তপ্রিয় সভায় কমিটি থেকে বঞ্চিত শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। আমি আইনি পদক্ষেপ নিবও৷ যাতে করে যারা হামলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, কমিটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মাঝে দ্বন্দের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।সুনামগঞ্জে বৈষম্য বিরোধী সমন্নয়কদের দুই গ্রুপে সংঘর্ষ, আহত -১০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন