প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৮:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৪, ৬:০২ এ.এম
সুনামগঞ্জে সাড়ে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
চলমান ডেস্ক ::সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মাসুদ রানা বিশ্বাস ও এএসআই নুরুন্নবী মুরল সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন সুনামগঞ্জ সদর থানার জয়নগর নতুন পাড়া গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে চেরাগ আলী (৬৭)। গতকাল বৃহস্পতিবার (৩০ মে ২০২৪ খ্রি.) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন জয়নগর পূর্বপাড়া গ্রামস্থ জয়নগর থেকে জানিগাঁও গামী পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১২ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক: প্রকাশক এম. মাহফুজুর রহমান সজিব, পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ওয়েব: www.dainikcholomanbangladesh.com ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।