চলমান ডেস্ক:
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মোহন রায় ও এএসআই দিবাস চন্দ্র দাস অদ্য ১৩-০৫-২০২৩ খ্রি. সকাল ০৮:৫৫ ঘটিকায় শান্তিগঞ্জ থানাধীন শান্তিগঞ্জ বাজারের জনৈক মোঃ জুনাহিদ আহমদের সবজির দোকানের সামনে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। শাহিনুর (২২), পিতা-মোঃ আনোয়ার হোসেন, গ্রাম-নয়াহালট, ২। কবির হোসেন (৩০), পিতা-মৃত তারা মিয়া, গ্রাম-কামলাবাজ, উভয় থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন। আটককৃত আসামিদ্বয়ের নিকটে থাকা ১টি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগ এবং ১টি কাঁধে ঝুলানো স্কুল ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে রক্ষিত নীল রংয়ের পলিথিনে মোড়ানো মোট ০৬ (ছয়) কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধারপূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। ধৃত আসামিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ জামালগঞ্জ, শান্তিগঞ্জসহ আশপাশের থানা এলাকায় মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদ্বয় উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে শান্তিগঞ্জ বাজারে নিয়ে আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদ্বয়কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।