চলমান ডেস্ক :
সুনামগঞ্জ জেলার দিরাই থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে এসআই মিন্টু চৌধুরী অদ্য ০১-০৫-২০২৩ খ্রিঃ বিকাল ০৪:৩০ ঘটিকায় দিরাই থানাধীন দিরাই পৌরসভাস্থ হারানপুর (তাফালিং পাড়া) গ্রামস্থ মনিন্দ্র বিশ্বাসের বাড়ির সামনে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। সুজিত দাস (৩৫), পিতা-মৃত সোনাচাদ দাদ, সাং-মাতাবপুর, ২। সঞ্জয় দাস (৩৫), পিতা-মৃত মহেশ দাস, সাং-চরনারচর, উভয় থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন। আটককৃত আসামিদ্বয়ের নিকট হতে দু'টি আকাশী নীল রংয়ের পলিথিনে মোড়ানো ০৩ (তিন) কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। ধৃত আসামিদ্বয় পেশাদার মাদক কারবারী, তারা দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করে আসছিল বলে জানা যায়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদ্বয়কে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।