• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
কেন এই মিছে মায়া… নাইম তালুকদার-লেখক: গণমাধ্যম কর্মী সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে, হামলা লুটপাট, মোবাইল ভাংচুর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পেট্রলো ডিজেল কম দেওয়ায় পাম্পের মালিককে ২০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল হাইকে দেখতে চান এলাকাবাসী শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদের মতবিনিময় সভায় সাংবাদিকের বক্তব্যে বাধা, প্রেসক্লাবের নিন্দা। শান্তিগঞ্জে বীজ ধান উৎপাদন ও সংরক্ষণে মৌলিক প্রশিক্ষণ সুনামগঞ্জ-এ নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চরভদ্রাসন উপজেলা-এ নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল
প্রকাশ : February 25, 2026

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল হাইকে দেখতে চান এলাকাবাসী

চলমান ডেক্স: আসন্ন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে রঙ্গারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হাই -এর নাম আলোচনায় এসেছে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে প্রার্থী হিসেবে দেখার আগ্রহ প্রকাশ পেতে শুরু করেছে।

এলাকাবাসী ও যুবসমাজ জানান, মোহাম্মদ আব্দুল হাই দীর্ঘদিন ধরে স্থানীয় জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি রঙ্গারচর ইউনিয়ন পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকাকালে অবকাঠামো উন্নয়ন, সামাজিক বিরোধ মীমাংসা, দরিদ্র সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে স্থানীয়রা মনে করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, তিনি একজন সৎ, ন্যায়পরায়ণ ও শালিস ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব ও মানুষের পাশে দাঁড়ানোর কারণে উপজেলার সর্বস্তরের মানুষের কাছে পরিচিত মুখে পরিণত হয়েছেন। এজন্য অনেকেই তাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
তাদের প্রত্যাশা, তিনি প্রার্থী হলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
এ বিষয়ে মোহাম্মদ আব্দুল হাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার মূল শক্তি। মানুষের কল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য। নির্বাচন সংক্রান্ত বিষয়ে তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নেবেন বলেও জানান।
উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকাসহ সমস্থ উপজেলায় আলোচনা শুরু হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে নতুন করে সরগরম পরিবেশ সৃষ্টি ও হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন