নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সুনামগঞ্জে তরুণদের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) শহরের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সুনামগঞ্জ পৌরসভাকে রক্ষা করতে হলে তরুণদের এগিয়ে আসতেই হবে। সমাজের প্রতিটি স্তরে সচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে এই অভিশাপ থেকে মুক্তি সম্ভব।
এসময় পৌরসভার ৯টি ওয়ার্ডের সচেতন নাগরিক ও তরুণরা অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতি মাদকবিরোধী আন্দোলনে নতুন প্রেরণা যোগায়।
উপস্থিত ব্যক্তিবর্গ:১নং ওয়ার্ড: ফাহিম, আশরাফুল, সাবিদ, শাকিল ২নং ওয়ার্ড: অপু, রুহাদ ৩নং ওয়ার্ড: আবু সালেহ, শামীম, হৃদয়, মাসুম, সাইফুল ইসলাম রাহি ৪নং ওয়ার্ড: রুবেল, সিফাত ৫নং ওয়ার্ড: জুবায়ের আহমেদ, রাহি ৬নং ওয়ার্ড: নাঈম, নিহাল, রুমন, সায়মন, সাকিব, জিসান, মনিরুল ইসলাম সজিব, ঈসান, আমির হোসেন ৭নং ওয়ার্ড: তাহহিদ, মছলু ৮নং ওয়ার্ড: ভোবেল, তুষার ৯নং ওয়ার্ড: রাজ
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, এই আন্দোলনকে আরও বেগবান করতে আগামী ২৪ এপ্রিল ২০২৬ (বিকাল ৪টা) একই স্থানে বৃহত্তর পরিসরে আরেকটি আলোচনা সভা আয়োজন করা হবে। এতে শহরের গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বক্তারা সবাইকে আহ্বান জানিয়ে বলেন,“মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলুন