চলমান ডেক্স: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী, মেহনতি ও খেটে খাওয়া মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সামছুল হক।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দেশের উন্নয়ন ও সমাজ গঠনে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। শ্রমিকদের কঠোর পরিশ্রম, ঘাম ও ত্যাগের বিনিময়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই তাদের ন্যায্য অধিকার, সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।
তিনি বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস বহন করে। এ দিবস আমাদের শ্রমিকদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবির বিষয়ে আরও সচেতন হওয়ার শিক্ষা দেয়।
শুভেচ্ছা বার্তায় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান সুনামগঞ্জ-১ আসনের নেতা কামরুজ্জামান কামরুলকে। তিনি বলেন, জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকলেও সাম্প্রতিক কালবৈশাখীর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি।
সামছুল হক আরও বলেন, তাহিরপুরের হাওরাঞ্চলের শ্রমজীবী মানুষ প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে পরিবার, সমাজ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে শ্রীপুর উত্তর ইউনিয়নসহ পুরো তাহিরপুর উপজেলার খেটে খাওয়া মানুষের প্রতি তার গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা রয়েছে।
তিনি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সকল শ্রমিকের সুখ, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন।