সুনামগঞ্জের ছাতক থানার এসআই মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৫ টি লোহার টিউবওয়েল ও ২টি স্টিলের তৈরি ট্রাক্টরের থালাসহ ২জন চোরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন ছাতক থানার শিমুলতলা নিজগাঁও গ্রামের মানিক দাশের ছেলে মোঃ ইয়াসিন মিয়া (৫৬)একই থানার মল্লিকপুর (পীরপুর) গ্রামের মৃত আখির আলীর ছেলে আলাউদ্দিন (৫০)। গতকাল রবিবার (৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানাধীন জালালপুর থেকে লামা রসুলগঞ্জগামী রাস্তার পশ্চিম পাশে ধৃত আসামি আলাউদ্দিনের ভাঙ্গারী দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে তল্লাশি করে ১৫ টি লোহার টিউবওয়েল ও ২টি স্টিলের তৈরি ট্রাক্টরের থালা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়সহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা পরস্পর যোগসাজসে অন্যের টিউবওয়েল চুরি করে এনে নিজেদের কাছে রেখে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলো। গ্রেফতারকৃত আসামিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে ছাতক থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।