ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ হেফাজতে ইসলাম ছাতক উপজেলা শাখার সহ‑সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামী ঐক্যবদ্ধ আন্দোলনে সক্রিয় ও পরীক্ষিত নেতা আতিকুল ইসলাম।
শনিবার (৩১শে আগস্ট) পূর্ণাঙ্গ কমিটি গঠন সভায় সুনামগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছির ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হক আহমদী কর্তৃক অনুমোদিত উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। যেখানে আতিকুল ইসলাম কে নীতিগত ও সাংগঠনিক কর্মে তার অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সহ‑সভাপতির দায়িত্ব দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত সহ‑সভাপতি আতিকুল ইসলাম দীর্ঘদিন থেকে হেফাজতে ইসলামের স্বার্থে ইসলামিক আদর্শ ও শিক্ষার প্রসারে বিশেষভাবে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। তিনি ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে জনগণকে সমবেত করে স্থানীয় পর্যায়ের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এ বিষয় আতিকুল ইসলাম জানান, “হেফাজতে ইসলাম বাংলাদেশের মতো ইসলামী সংগঠনের সহ‑সভাপতির দায়িত্ব পাওয়ায় আমি গর্বিত। স্থানীয় মুসলমানদের মধ্যে ইসলামের মৌলিক শিক্ষা, বিবেক ও ঐক্য জোরদারের জন্য আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”