• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 17, 2022

সুনামগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নুরুল হুদা মুকুট

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৮ জন পড়েছে
আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

চলমান বাংলাদেশ ডেক্সঃ

সুনামগঞ্জে জেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মোটরসাইকেল মার্কায় নুরুল হুদা মুকুট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে জেলার ১২ টি কেন্দ্রের ২৪ বুথে সুনামগঞ্জে স্থানীয় সরকারের ৪টি পৌরসভা ও ৮৮টি ইউনিয়ন পরিষদের ১২২৯ জন প্রতিনিধিরা ভোট দিচ্ছেন।
সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন ও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট প্রতিদ্বন্ধীতা করছেন।

এছাড়াও ৪ টি ওয়ার্ডের সংরক্ষিত পদে ১১ জন, ১২ ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৩৩ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি চারস্তরের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এ ব্যাপারে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট ইভিএম পদ্ধতির মাধ্যমে এই প্রথমবারের মতো জেলা পরিষদের নির্বাচনের তৃণমূলের জনপ্রতিনিধিরা ভোট দিচ্ছেন এবং এই পদ্ধতিতে কারচুপির কোন সুযোগ নেই এবং তিনি নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদি ছিলেন। তিনি তার অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে প্রতিশ্রুতি বদ্ধ বলে জানান। সকলের দোয়া ও ভালবাসায় আমি বিজয়ী হয়েছি। সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা পরিষদের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করা হয়েছে। মোট ভোট ১২২৯ টি, রুমেন পেয়েছে ৬শত ৪ ভোট, মুকুট পেয়েছেন ৬ শত ১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নুরুল হুদা মুকুট


আপনার মতামত লিখুন :

One response to “সুনামগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নুরুল হুদা মুকুট”

  1. মাশাআল্লাহ সুন্দর উপস্থাপনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন