• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : July 14, 2023

সুনামগঞ্জে বন্ধুর বিয়েতে এসে এক বন্ধু পানিতে ডুবে নিখোঁজ অপর বন্ধু গুরুতর আহত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২৯ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায় এক বন্ধুর বিয়েতে এসে শহরের রিভারভিউর পাশে সুরমা নদীতে ২ বন্ধু মিলে গোসল করতে নেমে এক বন্ধু (যুবক) প্রচন্ড স্রোতে পানির নীচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছেন এবং অপর বন্ধুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ যুবকের নাম নাসিব আবরার(২৬)। তিনি নাটোর জেলার গোপালপুর এলাকার গাউসিল আযমের ছেলে এবং আহত অপর বন্ধু তুষার কুমার রায়(২৬)। তিনি পাবনা জেলার ভাংঙ্গুরা উপজেলা সদরের নির্মল কুমার রায়ের ছেলে।

শুক্রবার বিকেলে শহরের রিভারভিউর পাশে সুরমা নদীতে গোসল করতে নেমে এই বিশ^বিদ্যালয়ে পড়ুয়া যুবক নিখোঁজ হন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার তাদের এক বন্ধুর বিয়েতে এই দুই যুবক সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকায় আসেন। সন্ধ্যার একটু আগে দুই বন্ধু মিলে শহরের রিভারভিউর পাশে সুরমা নদীতে গোসল করতে নেমে তারা পাশে লঞ্চঘাটে যাওয়ার চেষ্টাকালে দুই বন্ধু পানির ¯স্রোতে তলিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময়টাতে সদর মডেল থানার একজন পুলিশ অফিসার লঞ্চঘাটে পুলিশের একটি নোংঙ্গর করা স্প্রীডবোর্ডে অবস্থান করছিলেন। পানির নীচে এই যুবকরা তলিয়ে যাচ্ছেন দেখতে পেয়ে তিনি স্প্রীিডবোর্ডের রশিটা নদীতে ফেলে দিলে তুষার কুমার রায় নামে এই যুবকটি রশি ধরে তীরে উঠতে সক্ষম হলেও অপর বন্ধু নাসিব আবরার প্রচন্ড ¯স্রোতে পানির নীচে তলিয়ে যান। খবর পেয়ে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাস তালুকদারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে অনেক চেষ্টা করেও যুবকের সন্ধান মিলেনি।

এ ব্যাপারে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাস তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে এসে পানিতে তল্লাশী চালিয়ে ও নিখোঁজ যুবকটির সন্ধান মিলেনি। তবে রাত হয়ে যাওয়ার কারণে আপাতত তল্লাশী অভিযান সমাপ্ত করা হলেও আগামীকাল শনিবার পূনরায় নিখোঁজ যুবকের সন্ধানে অভিযান পরিচালনা করবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৪.০৭.২০২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন