• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : July 17, 2023

নড়াইল জেলা পুলিশ সুপার সদর থানায় বার্ষিক পরিদর্শন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২৯ জন পড়েছে
আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

 

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর থানা বার্ষিক পরিদর্শন করেন সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন । অদ্য ১৬ জুলাই(রবিবার) পূর্বাহ্ণে পরিদর্শন উপলক্ষে থানায় উপস্থিত হলে সদর থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপার কে সশস্ত্র সালাম প্রদর্শন করেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান।

পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও অবৈধ সমাবেশ মোকাবেলায় পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগ সংক্রান্ত আইনানুগ নিয়মসমূহের প্রতিপালন, পুলিশের কল্যাণ, বিট পুলিশিং, থানা কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি গাড়ির বিধি মোতাবেক ব্যবহার, যথানিয়মে ইউনিফর্ম পরিধান করা, থানা প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি ‘থানাকে জনগণের আস্থার আশ্রয়স্থল’ হিসেবে গড়ে তোলার লক্ষে ভুক্তভোগী, সেবাপ্রার্থী, ভিকটিমসহ কেউ যাতে সেবা বঞ্চিত না হয় বিষয়টি নিশ্চিত করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।

এ সময় জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার); জনাব ওবাইদুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, জনাব মোঃ আশরাফুল আলম, পুলিশ পরিদর্শক(তদন্ত), সদর থানা, নড়াইলসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন