• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : July 19, 2023

নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে পুরষ্কার বিতরণ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৪ জন পড়েছে
আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

 

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বিজয়ীদের হাতে একটি করে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। মঙ্গলবার (১৮জুলাই) বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইল জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হয়াদার আলীর সভাপতিত্বে ও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

বিশেষ অতিথি জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি নড়াইল জেলার শিক্ষার গুণগত মান উন্নয়নে সর্বদা কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২২ টি বিভাগে মোট ৮৮ জন বিজয়ী হন। এদের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কলেজ পর্যায়ৈ জেলা প্রতিষ্ঠান প্রধান গোবরা মিত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রতিষ্ঠান প্রধান গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল।

মাদরাসা পযায়ে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নড়াইল ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আশরাফ আলী সহ বিভিন্ন ইভেন্টে নির্বাচিতদের মাঝে পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও সনদ বিতরন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, বিভিন্ন ইভেন্টে বিজয়ীরা, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন