• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার সুনামগঞ্জে ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সুনামগঞ্জ মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের মৃত্যু
প্রকাশ : September 23, 2022

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাময়িক বরখাস্ত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৬ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

 

মোঃশাহজাহান খন্দকার-

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

২৩.৯.২০২২
কুড়িগ্রামে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভূরুঙ্গামারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপপরিচালক ( সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাসের স্বাক্ষরিত এক অফিস আদেশ পত্রে এ আদেশ দেয়া হয়। ২২ সেপ্টেম্বর এ আদেশ পত্রে বলা হয় চলামান এসএসসি পরীক্ষা -২০২২ এ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) আব্দুর রহমানকে দায়িত্ব অবহেলার অভিযোগে সরকারী কর্মচারী বিধিমালা অনুসারে ২২.৯.২০২২ তারিখ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
অপর একটি প্রজ্ঞাপনে তার স্থলে কুড়িগ্রাম সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেনকে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে পদায়ন করেন।
এদিকে দিনাজপুর শিক্ষা বোর্ড নতুন করে আরো দুটি বিষয়ের প্রশ্নপত্র বাতিল করেছে। বিষয় দুটি হলো জীববিজ্ঞান ও উচ্চতর গণিত।
এদিকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিন সদস্যে একটি তদন্ত টিম গঠন করেছে। তদন্ত টিমের আহ্বায়ক দিনাজপুর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোঃ ফারাজ উদ্দিন তালুকদার, সদস্য দিনাজপুর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক হারুনুর রশিদ ও রংপুর অঞ্চলের উপপরিচালক আখতারুজ্জামান। তদন্ত টিম বিকালে ভূরুঙ্গামারী পৌছে তদন্ত কাজ শুরু করেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল আলম জানান, প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে জড়িত কেউ রেহাই পাবেনা। জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন