• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
কেন এই মিছে মায়া… নাইম তালুকদার-লেখক: গণমাধ্যম কর্মী সুনামগঞ্জে জনকণ্ঠ ও একুশে টিভির প্রতিনিধি আব্দুস সালামের অফিসে, হামলা লুটপাট, মোবাইল ভাংচুর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে পেট্রলো ডিজেল কম দেওয়ায় পাম্পের মালিককে ২০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল হাইকে দেখতে চান এলাকাবাসী শান্তিগঞ্জে এমপি কয়ছর আহমদের মতবিনিময় সভায় সাংবাদিকের বক্তব্যে বাধা, প্রেসক্লাবের নিন্দা। শান্তিগঞ্জে বীজ ধান উৎপাদন ও সংরক্ষণে মৌলিক প্রশিক্ষণ সুনামগঞ্জ-এ নবনির্বাচিত এমপিদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চরভদ্রাসন উপজেলা-এ নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল
প্রকাশ : February 13, 2026

প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল

চলমান ডেক্স: সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন।
নির্বাচনী জনসভায় তিনি ঘোষণা করেছিলেন, নির্বাচিত হলে প্রথমেই দিঘীরপাড় গ্রামের মানুষের সাথে সাক্ষাৎ করতে আসবেন এবং তাদের সমস্যার কথা সরাসরি শুনবেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় তিনি আজ গ্রামটি পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় নারী-পুরুষ, কৃষক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সাথে দেখা করেন এবং এলাকার রাস্তা, কৃষি, হাওর রক্ষা বাঁধ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও চিকিৎসাসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। মনোযোগ সহকারে সবার কথা শোনেন সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল।
তিনি বলেন, “আমি নির্বাচনের আগে যে কথা দিয়েছিলাম, তা রাখতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তাই জনগণের কাছেই আগে এসেছি। আপনাদের সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করা হবে।”
এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার আশ্বাস দেন।
গ্রামবাসীরা তাদের এলাকায় নবনির্বাচিত এমপির আগমনে সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচনের পর প্রথমেই কথা রাখতে আসায় তারা আনন্দিত এবং আশা করছেন এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন