• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার
প্রকাশ : February 22, 2026

চরভদ্রাসন উপজেলা-এ নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৪৯ জন পড়েছে
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতা ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার ও সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আজিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, তথ্য আপা মনিকা বসু, সমবায় অফিসার ইয়াকুব আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান ও উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মোঃ ইয়াকুব আলী, মোঃ আজাদ খান, ওয়াহিদুজ্জামান মোল্যা, এ.জি.এম বাদল আমিন, মোঃ শাহজাহান শিকদার, শেখ আব্দুল কুদ্দুস, মঞ্জুরুল হক মৃধা, ওবায়দুল বারী দীপু, মোস্তফা কবির, কামরুল ইসলাম ফিরোজ, মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, আব্দুল ওহাব মোল্যা, নুরুজ্জামান মোল্যা, শেখ মোস্তফা, মোস্তফা মোল্যা, শুভ সালাউদ্দিন মোল্যা, আলামিন মোল্যা, আসাদুজ্জামান কাঞ্চন, পি.এম কামরুল ইসলাম, সেন্টু মাস্টার ও আব্দুল গাফ্ফার প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মেজবাহ উদ্দিন ও আব্দুস সবুর কাজল।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং উপজেলার সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল এলাকাবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নসহ জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম জোরদার করা এবং জনসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন