• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার
প্রকাশ : April 17, 2026

সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৪ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, সিলেট: সিলেটের শাহপরাণ (রহঃ) থানাধীন মিরাপাড়া এলাকায় এক ব্যবসায়ীর বসতবাড়িতে হামলা, চাঁদাবাজি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাহমুদ হাসান (৩৭) বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিরাপাড়া এলাকার বাসিন্দা মাহমুদ হাসান ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘ দিন ধরে অভিযুক্তরা রাস্তাঘাটে গতিরোধ করে টাকা দাবি করে আসছিল। টাকা না দিলে এলাকায় ব্যবসা পরিচালনা করতে না দেওয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

সর্বশেষ গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে ১নং বিবাদী রুমান শাহ ও ২নং বিবাদী সায়েস্তা মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহমুদ হাসানের বসতবাড়ির সামনে চড়াও হয়। অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাসার মূল গেট ভাঙচুর করে। এ সময় তারা চিৎকার করে হুমকি দেয় যে, পরিবারের কোনো সদস্য ঘর থেকে বের হলে তাদের হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।

ঘটনার এখানেই শেষ নয়, গত ১১ এপ্রিল ১নং বিবাদী রুমান শাহ তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মাহমুদ হাসানের বিরুদ্ধে ১ কোটি ১৭ লক্ষ টাকা পাওনা রয়েছে বলে একটি মিথ্যা ও বানোয়াট পোস্ট দেন। ওই পোস্টে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজও করা হয়, যা ভুক্তভোগীর সামাজিক মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে।

ভুক্তভোগী মাহমুদ হাসান জানান, “বর্তমানে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অভিযুক্তরা প্রকাশ্যে আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং অনলাইনে মিথ্যা তথ্য ছড়িয়ে আমার সম্মানহানি করছে। আমি প্রশাসনের কাছে আমাদের জানমালের নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— রুমান শাহ (সুনামগঞ্জ), সায়েস্তা মিয়া (টুকেরবাজার), হাজী বুলবুল (নোয়াগাঁও), রায়হান আহমেদ (কোম্পানিগঞ্জ) এবং ছাতক উপজেলার মছরু মিয়া, কামাল, বাবুল ও জানে আলম।

এ বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন