• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মিজান ও খন্দকার ব্রিকস ইটভাটাকে জরিমানা, বন্ধ কার্যক্রম হাওরের মাটি কাটায় ঝুঁকিপূর্ণ সড়ক, দুর্ঘটনার দায় প্রশাসনেরও-আইনি প্রশ্নে তোলপাড় আধুনিক সংবাদ”-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ন্যাশনাল প্রেস সোসাইটির দোয়া ও ইফতার মাহফিল সুনামগঞ্জে ১১৫ তম আন্তর্জাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উলিপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের পিছনে রেখেই দিবস পালন, জনমনে ক্ষোভ ১ পুরিয়া গাঁজা উদ্ধার দেখিয়ে যুবকের বিরুদ্ধে মাদক মামলা, তাহিরপুর থানার পুলিশের বিরুদ্ধে প্রশ্ন অধিক মুনাফার আশায় তেল মজুদ, সুনামগঞ্জে যুবকের ৬ মাসের কারাদণ্ড সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ  অভিযানে মাদক ইয়াবাসহ-১২জন আটক গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সুনামগঞ্জে অনুভবের অলিন্দ’ প্রবন্ধর পাঠ উন্মোচন
প্রকাশ : October 23, 2022

সুনামগঞ্জে শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৩৭ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

 

চলমান বাংলাদেশ ডেক্সঃ

সুনামগঞ্জে দু’দিনব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ২৩ অক্টোবর রোববার সকালে সুনামগঞ্জ শহরের মোক্তারপাড়া এলাকায় দৈনিক সুনামকণ্ঠের কনফারেন্স হলে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) শেখ মহিউদ্দিন আহমদ। প্রশিক্ষণে সরকারি বেসরকারি বিভিন্ন মাধ্যমিক স্কুলের ২০ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, সরকারি এতিমখানার বালিকাসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ইউনিসেফের সহায়তায় শিশু সাংবাদিকতার বিশ্বের প্রথম সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে। দু’দিনব্যাপী কর্মশালা আগামীকাল ২৪ অক্টোবর সোমবার শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মহিউদ্দিন আহমদ বলেন, আজকের এই প্রশিক্ষণ নিয়মিত পাঠের বাইরে এক ভিন্ন দুনিয়ার জানালা খুলে দিবে। যার মাধ্যমে তোমরা নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে। এই শিক্ষা কাজে লাগিয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার বিরাট সুযোগ আসবে। প্রত্যেকে এক একজন আলোকিত মানুষ হও এটাই আমাদের কামনা। তিনি সবাইকে নিয়মিত পাঠদানের পাশাপাশি সৃজনশীলতা চর্চার আহ্বান জানান।
বিডিনিউজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্টানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেনরায়, সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের শিশু চিকিৎসক ডা. সৈকত দাস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সুনামগঞ্জ রিপের্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সৈয়দা মৌ জান্নাত।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ডা. সৈকত দাস বলেন, আমিও ছোট বেলায় ইউনিসেফের তিনদিনের একটি শিশু সাংবাদিকতা প্রশিক্ষণে অংশ নিয়ে সমৃদ্ধ হয়েছিলাম। প্রশিক্ষণ নিয়ে সাংবাদিক হতে হবে এমন কোন কথা নেই। কোন প্রশিক্ষণই বৃথা নয়। আমি শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ নিয়ে আমার অধিকার সম্পর্কে অবগত হয়েছিলাম। আমার দৃষ্টি আর বড়োদের দৃষ্টির পার্থক্য ধরতে পেরেছিলাম। এতে আমি সচেতন হওয়ার পাশাপাশি বিশেষ জ্ঞানও অর্জন করেছিলাম। লেখালেখির সেই জ্ঞান প্রতিনিয়ত আমার কাজে লাগছে। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগানো আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন