• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার
প্রকাশ : April 17, 2026

উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৪ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের অগ্রগতি ও সার্বিক পরিকল্পনা সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, অন্নপূর্ণা দেবনাথ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী যৌথভাবে এ পরিদর্শনে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এস. এম. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি), উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ ইবনে সিদ্দিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে প্রস্তাবিত বাইপাস সড়কের সম্ভাব্য রুট, জমি অধিগ্রহণ কার্যক্রম এবং সার্বিক রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, উলিপুরের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব ও যানজট নিরসনে এই বাইপাস সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, সঠিক পরিকল্পনা ও স্বচ্ছতার মাধ্যমে জমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করে দ্রুত নির্মাণকাজ শুরু করা হবে।
উল্লেখ্য, প্রস্তাবিত এই বাইপাস সড়ক বাস্তবায়িত হলে উলিপুর শহরের অভ্যন্তরীণ যানজট কমবে, দূরপাল্লার যানবাহন সহজে চলাচল করতে পারবে এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে—যা স্থানীয় অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন