কলমে- এ.আ.শ্রাবণ
তারিখ- ১লা অক্টোবর,২০২২
গত হিমশীতল নিশি আঁধারে,
মৃত্যু দেবতা এসে নিয়ে গেছে তারে।
সে আত্মহত্যা কেনো করলো?কী ভূত চেপেছিল ঘাড়ে!
সুদর্শনী মরার পূর্বে শেষ দেখা দিলো না আমারে।
কিছু লোক এসে মৃতদেহ নিয়ে গেলো লাশকাটা ঘরে,
সেসব সংবাদ পেলাম আজকের প্রহরে।
বহুকাল পূর্বে সে ইতি ঘটিয়েছিল সম্পর্কের,
অতঃপর নববধূ হলো এক ধনাঢ্য বংশের।
স্বামী-সন্তান নিয়ে বেশ ভালো ই চলছিলো সংসার,
স্বামী তার মস্ত বড়ো ধনী,চালায় বিরাট কারবার।
জানা মতে কোনো কারন ই ছিলো না বেদনার,
তবে কেনো তার সাধ জাগলো মর্গে ঘুমাবার!
এই ঘুম ভাঙবে না,সে মেলবে না আঁখি আর,
ক্ষণিকের তরে সুযোগ হবে না তারে দেখার।
তার চিতা পোড়া ছাই দেখেছি মরা নদীর বাঁকে,
আচ্ছা,সে কী স্বর্গে যাবে নাকি যাবে নরকে?
বিবাহিত জীবনে বধূরূপে সে রাখেনি কোনো খাদ,
তবুও কী ভগবান মাফ করবে না তার অপরাধ!
সে কী অনন্তকাল নরকে ই পুড়বে!
নাকি আমার আশীর্বাদে স্বর্গের স্বাদ নিবে?
তার আত্মা কী ফিরে আসবে শালিকের বেশে?
আমায় দেখা দিবে অপরাহ্নের শেষে?