• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : August 11, 2023

দেশের আধুনিক শিক্ষা বিপ্লবের অগ্রদূত শেখ হাসিনা-সুজিত রায় নন্দী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৭ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

 

হীমেল কুমার মিত্র
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, দেশের আধুনিক শিক্ষা বিপ্লবের অগ্রদূত হলেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততবারই শিক্ষাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে। আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার।

আজ ( ১১ আগস্ট) শুক্রবার বিকালে চাঁদপুর সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন,জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার এ দেশের শিক্ষা ব্যবস্হার উন্নয়ন এবং শিক্ষকদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাকে বহুমাত্রিক করতে কাজ করছে।

তিনি আরো বলেন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত-বঞ্চিত নির্যাতিত-নিপীড়িত মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধু যেমন ছিলেন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার, তেমনি তিনি দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তার পথ ধরেই মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

এসময় আতাউর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রব ভূইয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, এডভোকেট দেবাশীষ কর মধু, সিটি কলেজের দাতা সদস্য জামাল মোল্লা,কলেজের অধ্যক্ষ মো.সহিদুল ইসলাম সহ অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন