• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : July 21, 2023

বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না: তথ্যমন্ত্রী

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৪ জন পড়েছে
আপডেট : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

 

হীমেল কুমার মিত্র,
স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না। বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দী সিংহ শুধু গর্জন করতে পারে। আর কিছুই করতে পারে না। দেশে শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে সরকার কঠোর হাতে দমন করবে।

আজ (২১ জুলাই) শুক্রবার সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন। তারা যে দাবিগুলো দিচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার শুধু পাকিস্তানে আছে। আমার প্রশ্ন তারা শুধু পাকিস্তানকে কেন অনুসরণ ও অনুকরণ করে?
নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসাটা অত্যন্ত ইতিবাচক বলে জানান বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কেন্দ্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু উপস্থিত,
বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব অ‍্যাডভোকেট রুহল আমিন দুলাল সহ বিভিন্ন নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন