মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের ভানাই কুশলিয়া গ্রামে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাজমুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত নাজমুল হক জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের ভানাই কুশালিয়া গ্রামের মৃত ময়জ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, কয়েকদিন আগে জয়পুরহাট সদর থানার ধলাহার ইউনিয়নের ভানাই কুশালিয়া গ্রামে ওই শিশু কন্যাকে আসামি কৌশলে আড়ালে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি সেখান থেকে পালিয়ে আসলেও এ কথা কাউকে বললে তাকে মেরে ফেলবে এমন ভয় দেখালে সে কাউকে কিছু বলেনি।
পরে আবারও রোববার আসামি একই আচরণ করলে শিশুটি চিৎকার করে তার মাসহ আত্মীয় স্বজনকে ঘটনাটি বলে দেয়। তখন স্থানীয় লোকজন নাজমুলকে আটক করে পুলিশের কাছে ফোন করে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।