• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার সুনামগঞ্জে ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সুনামগঞ্জ মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের মৃত্যু
প্রকাশ : April 13, 2026

সুনামগঞ্জে ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৬ জন পড়েছে
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সামিয়ান তাজুল, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের হাওরাঞ্চলের বিলুপ্তপ্রায় ইতিহাস, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য দলিল হিসেবে আত্মপ্রকাশ করেছে বীর মুক্তিযোদ্ধা বিনোদ রঞ্জন তালুকদার রচিত ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’। সোমবার দুপুরে সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিট কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি দে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্য-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায় এবং প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে পরিমল কান্তি দে বলেন, “সুনামগঞ্জ কেবল একটি জলাভূমি নয়; এটি প্রাচীন লাউড় রাজ্যের ঐতিহ্য এবং মরমি সাধক হাসন রাজা ও রাধারমণ দত্ত-এর চারণভূমি। এই গ্রন্থে সেই ঐতিহ্যের গভীর ও প্রাণবন্ত চিত্র ফুটে উঠেছে, যা ভাটি বাংলাকে বিশ্বদরবারে নতুনভাবে পরিচিত করবে।”
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, বর্তমান প্রজন্মের কাছে হাওরাঞ্চলের সঠিক ও বস্তুনিষ্ঠ ইতিহাস তুলে ধরতে গবেষণাধর্মী গ্রন্থের বিকল্প নেই। একজন মুক্তিযোদ্ধার এমন সৃজনশীল উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এবং অনুপ্রেরণাদায়ক।
‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’ গ্রন্থে লেখক তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে হাওরাঞ্চলের মানুষের জীবনসংগ্রাম, বৈচিত্র্যময় জীবনধারা, প্রাচীন লোকজ সংস্কৃতির বিবর্তন এবং ঐতিহাসিক প্রেক্ষাপট সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন উসমান গণী এবং গীতা পাঠ করেন প্রভাত রঞ্জন তালুকদার। এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রসিদ, রিয়াজ উদ্দিন, আব্দুল কাদির সরকার, আসাদউল্লা সরকার, মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও লেখক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন