• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : June 15, 2023

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজারে পৃথকভাবে বজ্রপাতে দুই জেলের মৃত্যু

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৫ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে ।
নিহত দুই জেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মো.ঈসমাইল (৪২) ও অপরজন ছাতক উপজেলার মৃত ওয়াহাব আলীর ছেলে আমীর আলী।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে নিজ নিজ বাড়ির পাশে হাওরে মাছ ধরার সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা সাথে সাথে তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা.হাসান আহমদ। তিনি জানান, বজ্রপাতের পর মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানান, দপুরে মাছ ধরতে গেলে তাদের উপর বজ্রপাত হয়। তাদের শরীরের পোড়া ক্ষত আছে। পুলিশ প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৫.০৬.২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন