• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার
প্রকাশ : November 26, 2022

হেযবুত তওহীদের পথসভায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৫৪ জন পড়েছে
আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ,ধর্ম ব্যবসা ও অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার ধর্মীয় সংস্কারমুলক মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ সংগঠনের পক্ষ থেকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে হেযবুত তওহীদ সংগঠনের সুনামগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে শহরের পাবলিক লাইব্রেরী জগৎজ্যোতি পাঠাগার হল রোমে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সারা বাংলাদেশের ন্যায় বিগত ২২/১১/২০২২ ইং তারিখ সন্ধ্যার পর জেলার বিশ্বম্ভরপুর উপজেলার স্থানীয় পলাশ বাজারে পথসভা করার সময় স্থানীয় পলাশ বাজার জামে মসজিদের ইমাম হোসাইন আহমদের উস্কানিমূলক কথাবার্তায় বিশ্বম্ভপুর উপজেলার পলাশগাঁও গ্রামের সাধু মিয়ার ছেলে নুরুজ্জামান, গাজিরগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মুজিবুর রহমান,মেরুয়াখলা গ্রামের মুদি দোকানদার বাশার,কাচিরগাতি গ্রামের তরিকুল ইসলাম মোল্লা, অচুকোণা গ্রামের গোলাপ মিয়া (সাজাপ্রাপ্ত আসামী)গংদের নেতৃত্বে প্রায় ৪০/৫০ জন উগ্রবাদী লোক শান্তিপূর্ণ ভাবে চলমান পথসভায় আকস্মিকভাবে হামলা করে। এসময় আইন শৃঙ্খলায় নিয়োজিত বিশ্বম্ভপুর থানার পুলিশ ও স্থানীয় জনসাধারণের হস্তক্ষেপে বড় ধরণের সন্ত্রাসী হামলার হাত থেকে জেলা সভাপতি মোহাম্মদ জাকির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রানে রক্ষা পান। জেলা হেযবুত তওহীদ সংগঠনের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন আরও জানান, হেযবুত তওহীদ সংগঠনের ২৬ বছরের ইতিহাসে দেশের প্রচলিত আইন ভঙ্গ করেনি এবং ভবিষ্যতেও ভঙ্গ করবেনা এটা হেযবুত তওহীদ সংগঠনের অঙ্গীকার। আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় এই সংগঠনের কার্যক্রম চলমান আছে। সরকার সম্পূর্ণভাবে আমাদের কর্মকান্ড সম্পর্কে ওয়াকিবহাল। দেশের ক্ষতিরকারণ হয়, জনগণের ক্ষতির কারণ হয় আমরা কখনোই এহেন কাজ করি নাই। ধর্ম ব্যবসা,সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলায় একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আমাদের ক্ষতি করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে। সাংবাদিক ভাইদের কাছে আমাদর
সম্পর্কে আপনারা ভাল ভাবে জানুন। আপনারা জাতির বিবেক। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তা ও ন্যায় বিচার কামনা করছি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আমরাও নাগরিক। মত প্রকাশের স্বাধীনতা আমাদেরও আছে।
উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা হেযবুত তওহীদ সংগঠনের সাবেক সভাপতি মো.ইসমাইল হোসেন(২), বিশ্বম্ভপুর উপজেলা সভাপতি মো. কামাল হোসেন, তাহিরপুর উপজেলা সভাপতি
সারোয়ার আলম, অর্থ সম্পাদক মো. ইসমাইল হোসেন, সদস্য মোহাম্মদ ফয়েজ আহমেদ, মো. তুহিন মিয়া, ওয়ালিউল্যাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোহনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র জেলা প্রতিনিধি আল হেলাল, দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি আনোয়ারুল হক, চ্যানেল২৪ এর জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, সিনিয়র সাংবাদিক আকরাম হোসেন,বিজয় টিভি’র জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি শাহাবুদ্দিন আহমেদ,দৈনিক জালালাবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম, সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল ইসলাম শ্যামল, সাধারণ সম্পাদক কে এম শহীদুল,দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি মোসাইদ রাহাত,
দৈনিক বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলাল আহমদ, সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এ,কে মিলন আহমেদ, দৈনিক হাওরাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক আলাউর রহমান, দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি আফজাল হোসেন, জাগো নিউজ২৪.কম এর জেলা প্রতিনিধি লিপসন আহমেদ,বাংলা টিভি ‘র জেলা প্রতিনিধি মো. আল হাবিব, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সোহানুর রহমান, বিএম টিভি ‘র জেলা প্রতিনিধি মুশফিকুর রহমান, দৈনিক সুনামগঞ্জের খবর’র জেলা প্রতিনিধি কামরান,বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা সভাপতি এম.মাহফুজুর রহমান সজিব সম্পাদক ও প্রকাশক দৈনিক চলমান বাংলাদেশ ও দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন লিটন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন