• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার
প্রকাশ : January 31, 2026

দিরাইয়ে সরকারি ডাক বাংলোকে ঘিরে ধুনো’র অনৈতিক বানিজ্য :

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৮১ জন পড়েছে
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌর সদরে অবস্থিত সরকারি ডাক বাংলোকে পূজি করে প্রতিনিয়ত অর্নৈতিক বানিজ্য করে আসছেন অত্র প্রতিষ্ঠানের কর্মচারী ধনো,। তিনি প্রতিনিয়ত সরকারী সম্পত্তি ডাক বাংলোর মধ্যে সরকারি অফিসিয়াল নিয়ম নীতি লজ্ঞন করে সাধারণ আবাসিক হোটেলের মত জন সাধারণকে অর্থের বিনিময়ে রাত্রী যাপনের সুযোগ করে দিচ্ছেন তিনি । ডাক বাংলো সরকারি ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যাক্তিদের জন্য রাত্রী যাপনের নিয়ম থাকলেও কর্মচারী ধনো অর্থের বিনিময়ে সাধারণ আম জনতাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। সরজমিনে গিয়ে দেখা যায়, সরকারি সম্পত্তি ডাক বাংলো পরিপাটি থাকার কথা থাকলেও কর্মচারী ধনো উনার বসত বাড়ী’র মতো ডাক বাংলোকে ব্যবহার করছেন। ডাক বাংলোর চারপাশে উনার নিজস্ব ভ্যান গাড়ী রেখে দিরাই বাজারে বিভিন্ন হকারের ব্যবসা করে আসছেন। অন্য অঞ্চলের ডাক বাংলো যেভাবে পরিস্কার পরিচ্ছন্ন থাকলেও দিরাই ডাক বাংলো সে ভাবে কোন পরিস্কার রাখা হয়নি। অনুসন্ধানে জানা যায়, ধনো পতিত আওয়ামী সরকারের একজন সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী সরকারের এমপি ড: জয়া সেন গুপ্তার আশীর্বাদে বিভিন্ন তদবিরে ধনো এই চাকুরীতে পদায়ন করেন। তিনি বিগত দিন আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে ডাক বাংলোতে অহরহ নারী বানিজ্য করেছেন । অনুসন্ধানে আরো জানা যায়, ধনো টাকার বিনিময়ে নিজের ইচ্ছেমত পল্লী অঞ্চল থেকে আসা বিভিন্ন উঠতি বয়সের ছেলে মেয়েদের রুম দিয়ে থাকেন। নামপ্রকাশে অনিচ্ছুক একজন জানান, বিগত কয়েক মাস আগে দিরাই উপজেলার এক লন্ডন প্রবাসীকে ধনো টাকার বিনিময়ে রুম দিয়েছিলেন। পরে অর্থের বিনিময়ে লন্ডন প্রবাসীকে এক নারী’র ও ব্যবস্থা করে দেন । অনুসন্ধানে আরো জানা যায়, চার পাঁচ দিন আগে ব্রাকে কর্মরত চারজন ব্যাক্তিকে ও টাকার বিনিময়ে রুম দিয়েছেন। ধনো শুধু রুম দিয়ে কান্ত নয়, টাকার লোভে তিনি ডাক বাংলোকে নিজের আসাবাসিক হোটেলের মত ব্যবহার করছেন। সচেতন মহলের দাবী, ডাক বাংলো হচ্ছে একটি সরকারি সম্পত্তি এখানে সরকারি ও গুরুত্বপূর্ণ লোকজনের থাকার সুযোগ থাকলে ও ধনো কিসের বিনিময়ে এসব করে বেড়াচ্ছেন। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় এভাবে ধনোর কর্মকাণ্ড আসলেই দু:খজনক। শীঘ্রই এসব বিষয় প্রশানের সুদৃষ্টি অত্যন্ত জরুরী। এ বিষয়ে কর্মচারী ধনোর সাথে কথা বললে সাংবাদিক শুনে তিনি কেটে পড়েন।

এব্যাপারে দিরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা সনজীব সাহা বলেন, বিষয়টি আজ আমি শুনেছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন