• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার সুনামগঞ্জে ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সুনামগঞ্জ মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের মৃত্যু
প্রকাশ : April 13, 2026

সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৬ জন পড়েছে
আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের অনুমতি দেয়নি প্রশাসন। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সুনামগঞ্জ জেলা শাখা।

উদীচী নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, “সুনামগঞ্জ কি তবে ‘হীরক রাজার শহর’-এ পরিণত হলো?” তারা উল্লেখ করেন, প্রায় দুই দশক আগে এই শহরে আনুষ্ঠানিক বর্ষবরণ উৎসবের সূচনা হয়েছিল উদীচীর হাত ধরেই। ২০০৮ সালে পুরাতন কোর্ট প্রাঙ্গণে প্রয়াত ওস্তাদ এমরান আলীর উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই আয়োজন ধারাবাহিকভাবে বহু গুণীজনের অংশগ্রহণে একটি ঐতিহ্যে পরিণত হয়।
তারা আরও বলেন, ঐতিহ্য জাদুঘরের সামনে নির্মিত মঞ্চটি উদীচীর দীর্ঘদিনের দাবির ফসল হলেও আজ সেখান থেকেই তাদের সরিয়ে দেওয়া হয়েছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।
উদীচীর অভিযোগ, হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে প্রশাসনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার কারণেই এই বাধা দেওয়া হয়েছে। তারা নানকার আন্দোলন, ভাসানপানি আন্দোলন এবং “হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও”সহ বিভিন্ন গণআন্দোলনের ইতিহাস স্মরণ করিয়ে দেন।

সব বাধা উপেক্ষা করে আগামীকাল সকাল ১০টায় হোসেন বখ্ত চত্বরে উন্মুক্ত স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে উদীচী।
তাদের বক্তব্য, “সুনামগঞ্জের মানুষ কখনো দুর্নীতির সঙ্গে আপস করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন