চলমান ডেস্ক : নিরাপদ সড়ক চাই সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ এহ্সানুল হক কামাল’ র মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷গত কাল বুধবার (০৭ জুন ) বিকালে শহরের পৌরবিপনি মার্কেটের দ্বিতীয় তলায় সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাব অফিসে নিসচা’র উদ্যোগে , মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ সুনামগঞ্জ জেলা নিসচা’র সভাপতি মোশাহীদ আলম মহিম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি একে মিলন আহমেদ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মাফুজুর রহমান সজীব ,এসময় উপস্থিত ছিলেন নিসচা’র দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক আলমগীর তালুকদার, সদস্য জাকারীয়া তালুকদার আব্দুর রশিদ শিপন প্রমূখ৷ উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পৌরবিপনি মার্কেট মসজিদের ইমাম হাফিজ ছালাউদ্দিন।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক ও প্রকাশক: এম. মাহফুজুর রহমান সজিব, নির্বাহী সম্পাদক: রাকিব আলী (রকি), পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ০১৩১৬-৩৩৩৪৩১, ওয়েব: www.dainikcholomanbangladesh.com
ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।