• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার সুনামগঞ্জে ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সুনামগঞ্জ মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের মৃত্যু
প্রকাশ : October 28, 2024

আশিক হত্যা মালায় কুড়িগ্রামের দুই আওয়ামীলীগ নেতা আটক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২৯ জন পড়েছে
আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম::কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে নুর ( তানু )ও উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব রানা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আশিকুর রহমান (আশিক) হত্যা মামলায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে নুর তানু (৬০) এবং উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব রানাকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ১০টার দিকে কুড়িগ্রাম শহরের জেলা পরিষদ মার্কেট সংলগ্ন এলাকা থেকে সদর থানা-পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। সদর থানার ওসি নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ফজলে নুর তানু কুড়িগ্রাম পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের সবুজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ইলেকট্রনিকস ব্যবসায়ী। আহসান হাবিব রানাও সবুজপাড়া গ্রামের বাসিন্দা। তিনি উলিপুর উপজেলার এল. কে আমিন ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। তাঁদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে কুড়িগ্রামের শিক্ষার্থী আশিক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০-৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। তবে গ্রেপ্তার ফজলে নুর তানু ও আহসান হাবিব রানা এই মামলায় এজাহারনামীয় আসামি নন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আওয়ামী লীগ নেতা ওই মামলায় প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত আসামি। তাঁদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ওসি নাজমুল আলম বলেন, ‘শিক্ষার্থী আশিক হত্যা মামলায় তানু ও রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সোমবার আদালতে সোপর্দ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন