কুড়িগ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে উলিপুর উপজেলার দুর্গাপুর বাজারে অবস্থিত একটি ব্রেড ও বিস্কুট তৈরী প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ ও আদায় করেছে।
ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় কর্তৃক বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় দুর্গাপুর বাজারে অবস্থিত “বৈকালী ব্রেড এন্ড বিস্কুট বেকারি”কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের জন্য ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা কালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জয়নুল আবেদীন এবং কুড়িগ্রাম আনসার ব্যাটালিয়ন সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক ও প্রকাশক: এম. মাহফুজুর রহমান সজিব, নির্বাহী সম্পাদক: রাকিব আলী (রকি), পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ০১৩১৬-৩৩৩৪৩১, ওয়েব: www.dainikcholomanbangladesh.com
ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।