• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : August 17, 2023

কুড়িগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জেলা ছাত্রলীগের ব্যতিক্রমী উপহার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৫ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

 

হীমেল কুমার মিত্র,
স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রামের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের উৎসাহ দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেলা ছাত্রলীগ। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ খাবার পানি ও শিক্ষা উপকরণ তুলে দেন জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ (১৭ আগস্ট) বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজের সামনে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীর হাতে হাতে উপহার তুলে দেয় সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সহ সভাপতি ফিরোজ শাহী, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মো. রাব্বি ও সাধারণ সম্পাদক মো. গাদ্দাফিসহ বিভিন্ন নেতাকর্মীরা।

এর আগে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেন তারা। এ বছর পরীক্ষায় অংশ নেয়া প্রায় ২ হাজার পরীক্ষার্থীর হাতে বিশুদ্ধ খাবার পানি ও শিক্ষা উপকরণ উপহার তুলে দেয়ার কথা জানান জেলা ছাত্রলীগের নেতারা।

কুড়িগ্রাম সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থী রুবেল, ফয়সালসহ অনেকে জানান, পরীক্ষার আগ মুহূর্তে ছাত্রলীগের উপহার পেয়ে খুশি তারা। এমন আয়োজনের জন্য জেলা ছাত্রলীগকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ জানান, জেলা ছাত্রলীগের উদ্যোগে বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে শিক্ষা উপকরণ দিয়েছি। সকালে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় ১ হাজার ১৮ জন পরীক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানি তুলে দিয়েছি। জেলা ছাত্রলীগের এরকম সামাজিক ও মানবিক উদ্যোগ চলমান থাকবে বলে জানান তিনি।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন জানান, ’এইচএসসি পরীক্ষার্থীদের বাসায় শিক্ষা উপকরণ উপহার পৌঁছে দেয়া ও কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানি ও কলম তুলে দেয়া নিঃসন্দেহে ভালো উদ্যোগ। জেলা ছাত্রলীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন