• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার
প্রকাশ : September 13, 2022

গল্প “মেঘহীন আকাশ”

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৫০ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

রাকিব আলী

খুব রাগী মাথায় মেয়েটি আজ বাড়ি থেকে বের হয়েছে বান্ধবীকে নিয়ে। পথে দেখা এক অগোছালো (নেশাখোরের মতো) ছেলের সাথে।
-এই ছেলে প্রতিদিন এই রাস্তায় তুমি কি করো! তুমার পরিচয় কি? কোথায় থেকে এসেছো? পরিবার নাই?
(কান্না ভাব নিয়ে)
-আমি আকাশ
বাবা জন্মের আগেই মারা গেছে। মায়ের ক্যান্সার রোগ ছিলো। অনেক দিন যাবৎ মা আজরাইলের সাথে খেলছিলো। হঠাৎ সে উধাও করে নিলো মা কে। মায়ে আর কথা কয় না,আদর করে না। একদম ঠান্ডা,নিস্তেজ। চোখের পানি ফেলতে ফেলতে অনেক কিছু জিগাই।মা কোনো কথা কয় না। স্বপ্ন ছিলো ডাক্তার হবো। অনেক বড় ডাক্তার। মা-ও সেই স্বপ্ন লালন করতো।আজ সেই স্বপ্ন মাটি চাপায় পড়ে আছে। আত্মীয়-স্বজন বলতে কেউ নেই। সবাই দূরূ দূরূ করতে থাকে। সবাই এখন পর। একপ্লেট ভাত খাওয়াতেই কেউ রাজি হয় নাহ।আবার পড়াশোনা?  ডাক্তার?  ডাক্তার হবো আমি?? আমি ডাক্তার হবো???  হাঃ হাঃ হাঃ। আমার স্বপ্নে আজ দুর্গন্ধ ধরে গেছে। কারো কাছে বললে সেও হাসতে হাসতে শেষ। একজন কোর্ট পড়া চাকরিজীবী কিংবা ডাক্তার দেখলে। আমার চোখেমুখে টলমল করে। আফসোস!!  আহ! আফসোস!!! আমিও তো এই রকম হতে চেয়েছিলাম।
মনেহয় সেই স্মৃতি-
মা বলতেন,
বাবা তুমি সমাজে একদিন উঁচু হয়ে দাঁড়াবে।অনেক বড় মানুষ হবে। বড় ডাক্তার হবে। আমি গর্ববোধ করবো তকে নিয়ে। আমি একজন ডাক্তারের মা হবো।কি যে আনন্দ লাগবে বাবা সে দিন।
সে আনন্দ আজ ফুটপাতের নোংরা আবর্জনায় পড়ে আছে।
দেখলাম এতিমদের দিকে সবাই ছোট চোখে তাকায়। দোষ না করলেও সে দোষী। কোথায়ও সম্মান নেই।শুধু গালি আর গালি।
এরপর নেমে পড়লাম রাস্তায়। কারো কাছে হাত পাথার অভ্যাস না থাকলেও একদিন পেটে ক্ষিদের জ্বালায় হাত পাতি এক বিত্তবানের কাছে।  সে গাড় ধরে ধাক্কা মেরে ফেলে দিলো রাস্তায়। কষ্ট সহ্য করতে না পেরে ভাবলাম আত্মহত্যা করব। কিন্তু পরে ভাবলাম, একটা কুকুরও একবেলা পঁচা-বাসি খাবার খেয়ে বেঁচে থাকে।  এরপর বেঁচে থাকার স্বপ্ন লালন করি আর বিত্তবানদের খেলা দেখি রোজ রোজ। আসলে আপু, এতিমের কষ্ট এতিমেই বুঝে। আপনি এর কিছু বুঝবেন না। নাম টা কি জানতে পারি আপু?
-মেঘ
মেঘঃ তাহলে এই রাস্তায় কেনো? যাওয়ার জন্য অন্য কোনো জায়গা নেই তুমার?
আকাশঃ আপু এই রাস্তায় মায়ের সাথে অনেক চলাচল করেছি।মায়ের অনেক মধুমাখা স্মৃতি লুকিয়ে আছে এখানে। তাই বারবার এই রাস্তায়ই আসি। একটু শান্তি পাই এদিকে হাঁটলে।
মেঘঃ নাও ২০৳। কিছু খেয়ে নিও। আর শুনো যখনই আমাকে দেখবে তখনই আমার কাছে খাওয়ার জন্য টাকা খুঁজে নিবে।
আকাশঃ ওকে,ধন্যবাদ আপু। আপনি অনেক ভালো। খুব সুন্দর।
মেঘঃ খুব সুন্দর মানে?  সত্যিই না কি! হা হা হা । ওকে ভালো থেকো ।পরে দেখা হবে।
আকাশঃ (মাথা নেড়ে) হুমমমম।
চলবে…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন