• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার
প্রকাশ : May 22, 2023

জন্মদিনে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন জনপ্রতিনিধি দেলোয়ার হোসেন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৮ জন পড়েছে
আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩

আবু জাহান তালুকদার, সুনামগঞ্জ:

জন্মদিন উপলক্ষ্যে এক ফ্রেমে বন্দি হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ।

রবিবার (২১ মে) রাতে শ্রীপুর বাজারে অবস্থিত পরিষদের চেয়ারম্যান আলী হায়দার এর
ব্যক্তিগত অফিসে প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন তালুকদার এর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পরিষদের চেয়ারম্যান আলী হায়দার।

সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজান এর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সাবেক প্যানেল চেয়ারম্যান বর্তমান সদস্য আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পরিষদের সদস্য সাজিনুর মিয়া, চিকিৎসক সুরেন্দ্র দাশ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রণী-পেশার লোকজন সম্মিলিতভাবে কেক কেটে ওই জনপ্রতিনিধির নেকহায়াত ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ১৯৮৬ সালের ২১ মে উপজেলার তরং গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন দেলোয়ার হোসেন তালুকদার। শিক্ষাগত জীবন শেষে সংসারমুখী হয়ে ব্যবসায়ী হন তিনি। বংশ পরম্পরায় সাবলীল ভাষাভাষীর এই তরুণ’কে জনতার কল্যাণে স্থানীয় ৮ নং ওয়ার্ডের সদস্যপদে বসিয়ে দেন এলাকাবাসী। বর্তমানে তিনি পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন।
সম্প্রতি তাঁর একাধিক মহতী উদ্যোগের সফলতা পেয়ে এলাকায় অঘোষিত জনতার প্রিয় জনপ্রতিনিধি হয়ে ওঠেছেন দেলোয়ার হোসেন তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন