• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার
প্রকাশ : October 18, 2022

ঠাকুরগাঁওয়ে তৃতীয় লিঙ্গের মাদ্রাসার শুভ উদ্বোধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৫৭ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

 

মাহমুদ আল হাসান (জুয়েল মোল্লা) কামরাঙ্গীরচর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে (হিজড়া) তথা তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য, প্রথম বারের মতো মাদ্রাসা চালু করা হয়েছে । এখানে সহিহ-শুদ্ধভাবে কোরআন শেখার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞান ও আত্মনির্ভরশীল হওয়ার নানাবিধ শিক্ষা পাবেন সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষেরা।

শনিবার (১৫ অক্টোবর ২০২২) সকাল ১০ টায় ঠাকুরগাঁওয়ের হিজড়া বানব পল্লীতে এই মাদ্রাসার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলার, জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবুর রহমান ।

তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা নামে এই মাদ্রাসা জেলার দুইশর বেশি সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের কে, বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে।

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী গুরুমা (লিডার) রুবি হিজড়া জানান, ‘তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় তিনি কোথাও ধর্মীয় শিক্ষা নিতে পারেননি। এই মাদ্রাসা থেকে তার শিক্ষা নেওয়ার সুযোগ সৃষ্টি হলো।’

তৃতীয় লিঙ্গের অপর শিক্ষার্থী বলেন, ‘হিজড়ারা মারা গেলে জানাজার নামাজ পড়ানোর মানুষ পাওয়া যায় না। কোনও ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায় না। শুধু অবহেলার শিকার হতে হয়, তিনি বলেন, হিজড়ারাও মানুষ। তাদেরও সমাজে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার অধিকার রয়েছে।’

তৃতীয় লিঙ্গের অন্য শিক্ষার্থী বলেন, ‘অধিকাংশ হিজড়া নামাজ-কালাম পড়তে পারেন না। কিন্তু এখন মাদ্রাসা চালু হওয়ার কারণে তারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারবেন।’

দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার মহাপরিচালক, মুফতি মুহাম্মদ আবদুর রহমান আজাদ সাহেব জানান, সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের ধর্মীয় শিক্ষা দিতে তিনাদের এই আয়োজন, মুফতি মুহাম্মদ আবদুর রহমান আজাদ তিনি মাদ্রাসা এবং তিনার পরিচয় দিতে গিয়ে বলেন, আমরা কোন এনজিও সংস্থা না, জঙ্গি সংগঠনের সাথে আমাদের কোন সম্পর্ক নাই এবং জঙ্গি সংগঠন বিশ্বাস করি না বরং আমরা ঘৃনা করি, আমাদের সাথে রাজনৈতিক দলের কোন সম্পর্ক নেই, আমরা একমাত্র আল্লাহর জন্য এই দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি।

জেলা প্রশাসক মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘আগে হিজড়ারা নামাজ-কালাম পড়ার সুযোগ পেতো না। এখন থেকে তারা সেই সুযোগ পাবে, এদের কে, কেন আমরা অবহেলা করি এরা কারো না কারো বোন বা সন্তান, তিনি আরো বলেন আমাদের সকলের উচিত ওদের পাশে দাঁড়ানো এবং ওদের সাহায্য করা।

উল্লেখ্য, শুধু বাংলাদেশ নয় বিশ্বের মধ্যে প্রথম, হিজড়া জনগোষ্ঠীর জন্য ‘দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা’ই প্রথম কোনো ধর্মীয় প্রতিষ্ঠিত। যা ২০২০ সালের ৬ নভেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে প্রতিষ্ঠিত হয়। এখানে সহিহ-শুদ্ধভাবে কোরআন শিক্ষা, নামাজ প্রশিক্ষণ, দৈনন্দিন জীবনে ইসলামের তালিমগুলো হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

ইতিমধ্যে ঢাকার বিভিন্ন স্থানে ও বিভাগীয় শহরগুলোতে এবং জেলা থেকে থানা পর্যায়ে দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার উদ্যোগে প্রায় এখন পর্যন্ত ৭৪টি মাদ্রাসা প্রতিষ্ঠিত করা হয়েছে, তার মধ্যে হিজড়াদের জন্য আজকে ৪২তম মাদ্রাসার শুভ উদ্বোধন করা হলো। ফলে ওইসব এলাকার হিজড়াদের জীবনমানে যেমন পরিবর্তন এসেছে, তেমনি কমেছে তাদের অপরাধ প্রবণতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন