তাহিরপুর প্রতিনিধি (এম. সালমান আহমদ সুজন) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো এক পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে দলটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, গতকাল আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার গুটিলা পশ্চিম এলাকার বাসিন্দা কাশেম আলীর বসতঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ি ও ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে পরিবারটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
আজ বেলা আড়াইটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাহিরপুর উপজেলা শাখার একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নুরুদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি এম. সালমান আহমদ সুজন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি এইচ.কে.এম. মুহিবুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জুনাইদ আহমদ রাসেল, যুব নেতা দেলোয়ার হোসাইন, মুহাম্মদ আবেদ আলী এবং ছাত্র নেতা মোহাম্মদ মাজহারুল ইসলাম মাজহার।
এ সময় নেতৃবৃন্দ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে, ইনশাআল্লাহ।
নেতৃবৃন্দ স্থানীয় সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদেরও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।