• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শান্তিগঞ্জে নিবন্ধনবিহীন সমিতি কোটি টাকা নিয়ে উধাও,রায়হানে কুকর্ম পাস তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর)
প্রকাশ : March 10, 2026

ঈদকে টার্গেট করে  চরভদ্রাসনে গোপনে চলছে বিস্ফোরক জাতীয় পটকা-আতশবাজি বিক্রি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৭০ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ঈদকে সামনে রেখে গোপনে বিক্রি হচ্ছে বিস্ফোরক জাতীয় পটকা ও আতশবাজি। প্রশাসনের নজর এড়িয়ে বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় এসব ঝুঁকিপূর্ণ সামগ্রী বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে শিশু-কিশোরদের আকৃষ্ট করতে কিছু অসাধু ব্যবসায়ী গোপনে বিভিন্ন ধরনের পটকা, আতশবাজি ও শব্দবাজি বিক্রি করছেন। এসব পণ্যের বেশিরভাগই অবৈধভাবে বাইরে থেকে এনে বাজারজাত করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে চরভদ্রাসনের কয়েকটি বাজার ও রাস্তার পাশের অস্থায়ী দোকানে এসব পটকা বিক্রি হতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, উচ্চ শব্দ ও বিস্ফোরণক্ষম এসব পটকা ব্যবহারের ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এতে শিশু-কিশোরসহ সাধারণ মানুষ আহত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আতঙ্ক ছড়ানোরও সম্ভাবনা তৈরি হচ্ছে।

সচেতন মহল বলছে, অবৈধভাবে বিক্রি হওয়া এসব বিস্ফোরক জাতীয় পটকা ও আতশবাজি জননিরাপত্তার জন্য হুমকি। তাই ঈদের আগেই প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান চালানো জরুরি।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অবৈধভাবে পটকা ও আতশবাজি বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন অমান্য করে এসব বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন