চলমান ডেক্স: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নব-নিযুক্ত মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বরেণ্য আলেমে দ্বীন মাওলানা আবু সাঈদ হাফিজাহুল্লাহ (ঘাগটিয়া হুজুর)। একইসঙ্গে তিনি শিমুলতলা বড় মসজিদের ইমাম ও খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টদের মতে, মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং এটিকে একটি আদর্শ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে তাঁর এই নিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাওলানা আবু সাঈদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বগুণ প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।
নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁর ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন।
পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা, তিনি যেন মাওলানা আবু সাঈদ হাফিজাহুল্লাহকে সুস্থতা ও প্রজ্ঞার সাথে এই মহান দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করেন। আমীন।