• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : April 18, 2026

২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২ জন পড়েছে
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঢাকা বনানী ২০ নং ওয়ার্ডে কমিশনার পদপ্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন হাজী হৃদয় খান নয়ন। দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে তিনি ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজী হৃদয় খান নয়ন একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক ব্যক্তিত্বের অধিকারী। তিনি সবসময় গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করে আসছেন। শিক্ষা, চিকিৎসা সহায়তা, দরিদ্রদের সহযোগিতা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে তার অবদান এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত হলে তিনি ২০ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত এলাকায় পরিণত করতে সক্ষম হবেন। তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে—নিরাপদ সড়ক ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, যুবসমাজের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি।

হাজী হৃদয় খান নয়ন বলেন, “আমি সবসময় মানুষের সেবাকে নিজের দায়িত্ব হিসেবে নিয়েছি। যদি জনগণ আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব এবং একটি আদর্শ ওয়ার্ড গঠনে নিরলসভাবে কাজ করে যাব।”তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন