• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শান্তিগঞ্জে নিবন্ধনবিহীন সমিতি কোটি টাকা নিয়ে উধাও,রায়হানে কুকর্ম পাস তারুণ্যের ছাত্রদল জেগে উঠলে গুপ্ত রাজনীতি টিকবে না-মহিবুর রহমান উলিপুরে কুলির টাকায় নির্মিত সেতু-২৫ বছরের দুর্ভোগের অবসান সুনামগঞ্জ সদর পৌরসভাকে মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের অঙ্গীকার মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর)
প্রকাশ : April 26, 2026

সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত মরমী সাধক হাসন রাজার প্রপৌত্র, সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান শামসুল আবেদীন (৮০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টায় সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়াস্থ নিজ বাসভবনে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের চাচা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির জেলা সভাপতি দেওয়ান ইছকন্দর রাজা চৌধুরী সুবক্ত রাজা ভাতিজা দেওয়ান শামসুল আবেদীন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরিবারে ৯ ভাই ও ৫ বোনের মধ্যে জেষ্ট সন্তান ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। দেওয়ান শামসুল আবেদীন ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকা (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) থেকে ধানের শীষ প্রতিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে দ্বিতীয় জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর মৃত্যু সংবাদে সুনামগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন