• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : July 15, 2023

দোয়ারাবাজারে মৃত্যুবার্ষিকী পালন পল্লীবন্ধু এরশাদের উন্নয়ন ও স্মৃতি দেশের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে—জাহাঙ্গীর আলম

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১২০ জন পড়েছে
আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা জাপা’র সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেছেন, দেশে এখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। বিএনপি ক্ষমতায় যেতে এবং আ’লীগ ক্ষমতার চেয়ার ধরে রাখতে মরিয়া হয়ে উঠেছে। রাষ্ট্রের সর্বত্র দলীয়করণ থেকে মুক্তি পেতে জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে হবে। তিনি আরও বলেন, পল্লীবন্ধু এরশাদের শাসনামল একটি সোনালী অধ্যায়। তাঁর উন্নয়ন ও স্মৃতি এ দেশের ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে।

শুক্রবার বাদ জুমআ দোয়ারাবাজার উপজেলা জাপা’র উদ্যোগে সাবেক রাষ্ট্রপ্রধান ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত সংবাদ আলোচনা ও দোয়া মাহফিলে উপজেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক নুর হোসেন মো. আব্দুল্লাহ’র পরিচালনায় আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম উপরোক্ত কথা বলেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাপা’র সহসভাপতি আরজ আলী,সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হেলালী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বুলু, উপজেলা যুবসংহতির সভাপতি মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. এখলাছ মিয়া, সাধারণ সম্পাদক আবুল কালাম, জাপা নেতা মাশুক মিয়া, জায়ফর আলী, সামছু মিয়া, সিরাজ উদ্দিন, গোলাম মোস্তফা, সেলিম উদ্দিন, সোলেমান সিদ্দিক, সোহেল আহমদ, আলী হোসেন প্রমুখ। গণভোজন শেষে জাপা নেতা আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম উপজেলা সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন