• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার সুনামগঞ্জে ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সুনামগঞ্জ মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের মৃত্যু
প্রকাশ : November 24, 2024

নওগাঁয় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৬ জন পড়েছে
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

মাহবুব রানা, জেলা প্রতিনিধি নওগাঁ:নওগাঁয় জুলাই-আগষ্ট ২০২৪ সালের ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন এ স্মরণ সভার আয়োজন করে।নওগাঁয় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসন উপস্থিত সকলের সামনে ছাত্র -জনতার গণঅভ্যুত্থানের সময়ের ভিডিওচিত্র তুলে ধরেন।
জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় আলোচনা করেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম, আন্দোলনে শহীদ মাহফুজ আলম শ্রাবনের ভাই মোস্তাফিজুর রহমান, গুলিবিদ্ধ আহত মো. নাহিদ হাসান, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী ও রিয়াজুস সালেহীন।
এ সময় বক্তারা বলেন, আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে কেবল সরকার পরিবর্তনের লক্ষ ছিলনা, লক্ষ ছিল বৈষম্যহীন, শোষনমুক্ত, ফ্যাসীবাদীমুক্ত একটি রাষ্ট্র গড়ে তোলার। ভবিষ্যতে আর কখনও যাতে অগণতান্ত্রিক স্বৈরাচারী ও ফ্যাসীবাদী সরকার এ দেশে তাদের নৈরাজ্য কায়েম করতে না পারে। গুলিবিদ্ধ আহত নাহিদ হাসান আলোচনা সভায় তার সাথে ঘটে যাওয়া ছাত্র -জনতার গণঅভ্যুত্থান আন্দোলনের বাস্তব ঘটনাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে সদর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা রিজওয়ান এর মাধ্যমে সকল আহত ও শহীদদের উদ্দেশ্যে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে স্মরণ সভার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন