• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : February 20, 2023

নড়াইলে জেলা আওয়ামী লীগ নেতার বাসায় দূরদর্শ ডাকাতি

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৯৬ জন পড়েছে
আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

 

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধিঃ

নড়াইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামানের বাসায় ডাকাতির অভিযোগ উঠেছে। স্ত্রীসহ তার হাত-পা বেঁধে বন্দুক-পিস্তল ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিস লুটে নেয় তারা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোরে নড়াইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাছিমদিয়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান বলেন, ভোরে পৌনে ৪টার দিকে ৮-১০ জনের ডাকাত দল আমার বাসায় ঢুকে। আমার ও আমার স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা, ডলার, বিদেশি ঘড়ি, বন্দুক, পিস্তল ও গুলি নিয়ে যায় তারা। এতে আমার আনুমানিক ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ডাকাতরা মুখোস ও মাস্ক পরা ছিল।

হাসানুজ্জামানের ভাই জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান বলেন, আমার বাসা ভাইয়ের পাশেই। খবর পেয়ে গাড়ি ডাকাত দলকে ধাওয়া করি। কিন্তু তাদের পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ‘দু-তিন আগে ঠিকাদারি ব্যবসায়ী জাহাঙ্গির কবিরের বাসায়ও ডাকাত দল গিয়েছিল। তবে তিনি টের পেয়ে ফাঁকা ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়।

এ বিষয়ে জাহাঙ্গির কবির বলেন, নড়াইলে দিনে ও রাতে প্রায়ই ডাকাতি হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না। সত্য কথা বললে প্রশাসনের বিরুদ্ধে চলে যাবে। নিজেদেরই সাবধান হতে হবে। এছাড়া কোনো উপায় নাই।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশা করছি অচিরেই ডাকাতদের আইনের আওতায় আনতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন