• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : May 8, 2023

প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন তুষার কান্তি মন্ডল

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৮৪ জন পড়েছে
আপডেট : সোমবার, ৮ মে, ২০২৩

 

হীমেল কুমার মিত্র,
স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য ও কটূক্তি করায় দুই কানাডা-আমেরিকা প্রবাসীসহ ৪ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে। (৭ মে) রবিবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য তুষার কান্তি মণ্ডল।

মামলায় আসামিরা হলেন, ঢাকার জিগাতলা এলাকার বাসিন্দা কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, সবুজবাগ এলাকার আমেরিকা প্রবাসী নাজমুস সাকিব, একই এলাকার আনিছ মিয়া ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ইব্রাহিম আলী। এছাড়া আরও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

আদালতের বিচারক মামলার আবেদনটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অবইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। একই দিনে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ ওই ব্যক্তিদের নামে আরেকটি পৃথক মামলার জন্য আবেদন করেছেন।

এদিকে মামলার এজাহার ও বাদী সূত্রে জানা গেছে, কানাডা প্রবাসী মোস্তাফিজার রহমান টিটু, আমেরিকা প্রবাসী নাজমুস সাকিবসহ অন্যরা বিভিন্ন সময়ে নাগরিক টিভি নামে ফেসবুকে থাকা একটি পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের একাধিক নেতার বিরুদ্ধে অশালীন মন্তব্য করে আসছে। এতে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব অপপ্রচার বন্ধ করাসহ মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য রটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত বিচার চেয়ে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করা হয়েছে।

মামলার বাদী রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, মামলার আসামিরা দেশ ও জাতির ক্ষতি করতে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছেন। তারা মিথ্যা তথ্য প্রচার করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে চায়। এ কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে ন্যায় বিচারের আশায় মামলা করেছি।

সাইবার ট্রাইব্যুনাল আদালতের এপিপি রুহুল আমিন তালুদার বলেন, আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআই’র এসপিকে তদন্তের আদেশ দিয়েছেন।

মামলার বাদী রংপুরের মাটি ও মানুষের জননেতা, রংপুর কেন্দ্রীয় সমবায় ব‍্যাংকের চেয়ারম্যান, রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন‍্যতম সদস্য বাবু তুষার কান্তি মন্ডলের সাথে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ।
মোঃ কামরুজ্জামান জুই
সহ সভাপতি,
বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ মাহিগঞ্জ থানা শাখা।

সাংগঠনিক সম্পাদক,
বাংলাদেশ আওয়ামী লীগ
মাহিগঞ্জ থানা শাখার মোর্সেদা জামান কিউই সহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন