• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার সুনামগঞ্জে ‘ভাটি বাংলা হাওর উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সুনামগঞ্জ মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের মৃত্যু
প্রকাশ : June 4, 2023

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে মত বিনিময় সভা করলেন-এমপি রতন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৫৭ জন পড়েছে
আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : আগামী ১৬ জুন শুক্রবার জামালগঞ্জ উপজেলার কুকড়াপুষি মাঠে,১৭ জুন তাহিরপুর উপজেলার আনোয়ারপুর গ্রামের মাঠে,১৮ জুন ধর্মপাশা উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় মাঠে,১৯ জুন সোমবার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। রবিবার (৪ জুন) বেলা ২টায় শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকার ৪ উপজেলার তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় এ সিদ্বান্ত গ্রহন করা হয়। সুনামগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ আয়োজন উপলক্ষ্যে জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম শামীমকে সভাপতি ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল করকে সাধারণ সম্পাদক করে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ উপলক্ষে গঠণ করা হয় কেন্দ্রীয় কমিটি। সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,সহ-সভাপতি রেজাউল করিম শামীম,ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রুকন,জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আল-আজাদ,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান,কয়লা আমদানীকারক গ্রæপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার, আওয়ামীলীগ নেতা জিতেন্দ্র তালূকদার পিন্টু,জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগৈর সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিছ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমলকান্তি কর ও বালিজুরি ইউপি চেয়ারম্যান আজাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় জেলার জামালগঞ্জ,ধর্মপাশা,মধ্যনগর ও তাহিরপুর উপজেলার ২৩টি ইউনিয়নে একযোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবাণ জানান সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন

তারিখ-০৪.০৬.২০২৩ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন