• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার সুনামগঞ্জে ডিসির নিষেধ অমান্য করে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জে বাণী সংগীত প্রশিক্ষণ কেন্দ্রের ঝমকালো আয়োজনে বৈশাখী বর্ষবরণ-১৪৩৩ উদযাপন সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিলাল উদ্দিন হত্যা মামলার দুই আসামি কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জে ইউরোপে কর্মী পাঠানোর নামে প্রতারণা: নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ১ বনগাঁও বাজারে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত সুনামগঞ্জে উদীচীর বর্ষবরণে জেলা প্রশাসনের বাধা: প্রতিবাদ ও কর্মসূচি ঘোষণা শান্তিগঞ্জে হাওর বাঁচাও আন্দোলন’র আওলাদ হোসেন ও সাজ্জাদুর বহিষ্কার ‎ হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার
প্রকাশ : February 22, 2023

বাউল মজনু পাশার ৮ম মৃত্যবার্ষিকী পালিত 

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৫ জন পড়েছে
আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

 

মাফরোজা সিদ্দিকা বুশরা,সুনামগঞ্জ :-বাউল গান,আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোক গ্রামে মরমী সাধক বাউল মজনু পাশা স্মরণে বার্ষিক ওরস মোবারক সম্পন্ন হয়েছে। 

২০ ফেব্রæয়ারী সোমবার রাত ৯ টা থেকে পরদিন ২১ ফেব্রয়ারী বুধবার ভোর পর্যন্ত বিস্তারিত কর্মসুচি পালনের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে এই ওরস মোবারক সম্পন্ন হয়। এ উপলক্ষে সংস্কৃতিসেবী নূর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাউল কামাল পাশা স্মৃতি সংসদ এর প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক আল-হেলাল। এসময় মুক্তিযোদ্ধার সন্তান বিপ্লব জালালী,মানিক মিয়া,শাহনুর মিয়া,আজিজ নূর ও আবুল হাসান সহ গ্রামের গন্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে রাতব্যাপী অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাউল হুমায়ূন কবীল,বাউল আমজাদ পাশা,সাংবাদিক বাউল আল-হেলাল,গীতিকার নির্মল কর জনি,বাউল তোতা মিয়া,বাউল হাফছা খাতুন, তানিয়া সরকার,বাউল সোহেনা আক্তার,বাউল তোফায়েল আহমদ,বাউল ফারুক পাশা,বাউল আছমত আলী,বাউল সফাজ্জল কবির,বাউল আজিদ নূর,বাউল মতিন পাশা,বাউল মজম্মিল পাশা, বাউল হানিফ উদ্দিন পাশা,বাউল বুরহান পাশা,বাউল আখলাক আম্বিয়া,বাউল লুৎফুর রহমান,শিল্পী সুজন মিয়া,শিল্পী হুমায়ূন কবীর সুমন,তামিম আহমদ,জাকারিয়া,জামিল পাশা,নৃপেশ চন্দ্র চৌধুরী ও প্রয়াত বাউল মজনু পাশার পুত্র বাউল মিনার পাশাসহ স্থানীয় শিল্পীবৃন্দ। যন্ত্রশিল্পী হিসেবে বাঁশীতে রবিন আহমেদ,ঢুলিতে নুরুল আমিন, কিবোর্ডে সাজু দাস,প্যাডে এনামুল কবির ও মন্দিরাতে আকমল হোসেন সহযোগীতা করেন। 

 

উল্লেখ্য মরমী সাধক বাউল মজনু পাশা ২০১৫ সালের ১৯ ফেব্রæয়ারি মোতাবেক ৭ ফাল্গুন মৃত্যুবরন করেন। জীবদ্ধশায় তিনি ছিলেন সুনামগঞ্জের পঞ্চরতœ বাউলের মধ্যমণি গানের সম্রাট বাউল কামাল পাশার সুযোগ্য শিষ্য,পালা গানের বিখ্যাত গায়ক ও বিশিষ্ট গীতিকার সুরকার। দেশের বিভিন্ন অঞ্চলে তাঁর শতাধিক শিষ্য রয়েছে। তার রচিত গান “পিঞ্জুর ছেড়ে সোনার পাখি একদিন উড়িয়া যাইবে” এবং “বনের কোকিলরে আর ডাকিসনা ওরে কোকিল আমার নাম ধরিয়া”ইত্যাদি গানগুলো জনপ্রিয় সঙ্গীত হিসেবে প্রতিনিয়ত বিভিন্ন আসরে গীত হচ্ছে। মৃত্যুর পর মহান এই লোকশিল্পীকে দাফন করা হয় তাঁর পারিবারিক কবরস্থানে। কিন্তু এখন পর্যন্ত তার কবরস্থানটিকে মাজারে উন্নীত করা সম্ভব হয়নি। পরিবারের লোকজন ও ঠাকুরভোক গ্রামবাসী বাউল মজনু পাশার গান ও মাজার সংরক্ষণে এগিয়ে আসার জন্য সরকারের প্রতি আহবাণ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন