• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
উলিপুরে সড়ক দু*র্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গৌরারং ইউনিয়নে সংঘর্ষ:সচিব জিল্লুর রহমানের নেতৃত্বে হামলা-আহত ২ তাহিরপুরে পর্যটন কেন্দ্র ও গ্রাম রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি স্থানীয়দের ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান গণধোলাইয়ের শিকার সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর আহমদ তাহিরপুরে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পবিত্র রমজান মাসে মহিষখলা বাজারে কয়লা-পাথরবাহী ট্রাকের দাপট, ধুলা-শব্দদূষণে অতিষ্ঠ এলাকাবাসী ঈদকে টার্গেট করে  চরভদ্রাসনে গোপনে চলছে বিস্ফোরক জাতীয় পটকা-আতশবাজি বিক্রি তাহিরপুরে ইয়াবা ও চোরাই ভারতীয় বিড়িসহ ৪ জন গ্রেফতার
প্রকাশ : March 4, 2026

বিশ্বম্ভরপুরে মাদক নির্মূল ও প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২১ জন পড়েছে
আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার : বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাতগাঁও নতুন বাজারে মাদক নির্মূল ও প্রতিরোধে করণীয় বিষয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তাহিয়া একাডেমির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের সভাপতিত্বে এবং তাহিয়া একাডেমির পরিচালক ও সাংবাদিক শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার ওসি (তদন্ত) ওয়ালী আশরাফ।
তিনি মাদকের ভয়াবহ কুফল ও সামাজিক, পারিবারিক এবং অর্থনৈতিক ক্ষতির দিক তুলে ধরে বলেন, “মাদক একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি। যারা এখনও মাদকের সঙ্গে জড়িত থাকবে, তাদের কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
এসময় আরও বক্তব্য রাখেন ইউপি সদস্য জয়নাল আবেদীন, প্রবীণ পল্লিচিকিৎসক জামাল হোসেন, মুস্তক আহমদ, মাফিজুর রহমান মাফিজ প্রমুখ। উপস্থিত ছিলেন এসআই জামাল উদ্দিন, ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শাহ নেছার আহমদসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।
আলোচনা সভায় তাহিয়া একাডেমির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, কেউ যদি মাদকের ব্যবসা ছেড়ে সৎভাবে জীবিকা নির্বাহ করতে চান, তাকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি, কোনো ব্যক্তি যদি মাদক ব্যবসায়ীকে মাদকসহ প্রশাসনের কাছে ধরিয়ে দিতে সহায়তা করেন, সেই সাহসী ব্যক্তিকেও ৫০ হাজার টাকা পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য, ইতোমধ্যে একজন ব্যক্তি মাদক ব্যবসা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনযাপন ও সৎভাবে ব্যবসা পরিচালনা করছেন বলে সভায় জানানো হয়।
সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন