• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : July 3, 2023

ভোক্তা পর্যায়ে তরলীকৃত এলপি গ্যাসের দাম আবারও কমলো

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬২ জন পড়েছে
আপডেট : সোমবার, ৩ জুলাই, ২০২৩

 

হীমেল কুমার মিত্র,স্টাফ রিপোর্টার:

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমলো। জুন মাসের তুলনায় ১২ কেজির এলপিজির দাম ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ (৩ জুলাই) সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম কমানোর ঘোষণা দিয়েছে । সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিইআরসি জানায়, ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৭৪ থেকে থেকে ৭৫ টাকা কমিয়ে ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মাসের ১ ‍জুন ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তবে গত মে মাসে এলপিজির প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছিল সরকার।

একইসঙ্গে অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। জুলাই মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৪৬ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে জুন মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম ছিল প্রতি লিটার ৫০ টাকা ৯ পয়সা, যা মে মাসে ছিল ৫৭ টাকা ৫২ পয়সা এবং এপ্রিলে ছিল ৫৪ টাকা ৯০ পয়সা, মার্চে ৬৬ টাকা ২২ পয়সা এবং ফেব্রুয়ারি মাসে ৬৯ টাকা ৭১ পয়সা। এছাড়া অটোগ্যাসের প্রতি লিটারের দাম জানুয়ারি মাসে ছিল ৫৭ টাকা ৪১ পয়সা এবং ডিসেম্বরে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।

বিইআরসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুলাই মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৪০০ মার্কিন ডলার ও ৩৭৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৩৮৩ দশমিক ৭৫ মার্কিন ডলার বিবেচনায় জুলাই মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন