• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী সিলেটে ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগ সুনামগঞ্জে তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত নড়াইলে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
প্রকাশ : July 26, 2023

রিপোর্টার্স ইউনিটির সাথে মত বিনিময় করলেন নিউইয়র্কস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জায়েদ চৌধুরী অপু

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩১ জন পড়েছে
আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধি :

স্টাফ রিপোর্টার: নিউইয়র্কস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা জায়েদ চৌধুরী অপুর সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মত বিনিময় সম্পন্ন হয়েছে। বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮ টায় শহরের পৌরবিপনীস্থ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র মিঠুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সহ-সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রতিনিধি আল-হেলাল মোঃ ইকবাল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি গাজী টিভির প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার, সাবেক সহ-সভাপতি দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙ্গা টেলিভিশন প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, সংগঠনের নির্বাহী সদস্য বাংলাভিশন টেলিভিশন প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক সিলেটবাণী প্রতিনিধি মো. মাসুক মিয়া, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী, দৈনিক জালালাবাদ প্রতিনিধি জসিম উদ্দিন,দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী, দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি দিলাল আহমদ, সাংবাদিক শাহরিয়ার সুমন, দৈনিক সুনামকন্ঠ স্টাফ রিপোর্টার শামসুল কাদির মিছবাহ, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি কর্ণ বাবু দাস, সাংবাদিক মিল্লাত আহমেদ ও তানবির আহমেদ তালুকদার প্রমুখ।

সভায় বক্তারা সিলেট ও সুনামগঞ্জের মাটিতে প্রবাসী জায়েদ চৌধুরী অপুর দাদা ভাষা সৈনিক মুসলিম চৌধুরী,সুনামগঞ্জ মিউনিসিপ্যালিটির সাবেক চেয়ারম্যান মফিজ চৌধুরীর অবদানের পাশাপাশি তার পিতা ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক বঙ্গবন্ধুর বিশ্বস্থ কর্মী আছদ্দর আলী চৌধুরী মোক্তার সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা জায়েদ চৌধুরী অপুর ভাই সিলেটের আতিয়া মহলে জঙ্গি হামলায় নিহত অগ্রজ পুলিশ কর্মকর্তা চৌধুরী আবু কয়ছর চৌধুরী দীপুর রুহের মাগফেরাত কামনা করেন। বক্তারা বলেন,এই দেশের স্বাধীনতা,বাংলাদেশ আওয়ামীলীগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার পেছনে নীরবে নিভৃতে নিরলস শ্রম সাধনায় জায়েদ চৌধুরীর পিতা ও তার পরিবারের সক্রিয় অবদানকে সুনামগঞ্জের মানুষ সবসময় শ্রদ্ধা ও ভালবাসায় স্মরণ করে। সাংবাদিক নেতৃবৃন্দ ত্যাগী রাজনীতিবিদ ও মহাণ মুক্তিযুদ্ধের সংগঠক আছদ্দর আলী চৌধুরীর রাজনৈতিক ও কর্মময় জীবন নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ করায় প্রবাসী সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় নিউইয়র্ক সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক জায়েদ চৌধুরী অপু বলেন, আমি সুনামগঞ্জেরই সন্তান। আপনাদের দোয়া ও ভালোবাসায় থাকতে চাই। প্রবাসে থাকলেও মন পড়ে থাকে জন্মস্থান সুনামগঞ্জে। প্রবাসে কর্মময় জীবনের ব্যস্ততার কারণে সুনামগঞ্জের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাত তেমন একটা হয় না। তাই খুব মিস করি আমার এলাকার মানুষজনকে। খুব অল্প সময় নিয়ে সুনামগঞ্জে এসেছি। আপনাদের সবার সাথে সৌজন্য সাক্ষাত করে কুশল বিনিময় করতে এসেছি। আপনারা আমার মরহুম বাবা মুক্তিযুদ্ধের সংগঠক আসদ্দর আলী চৌধুরী ও সিলেটে আতিয়া মহলে জঙ্গি হামলায় নিহত অগ্রজ পুলিশ কর্মকর্তা চৌধুরী আবু কয়ছর চৌধুরী দীপুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করবেন। আপনাদের ভালবাসায় সুনামগঞ্জের উন্নয়নে আমি ও আমাদের পরিবারবর্গসহ সকল প্রবাসীরা যেন আরো অবদান রাখতে পারি সে প্রত্যাশা রাখছি সকলের কাছে।

আল-হেলাল
সুনামগঞ্জ
তারিখ-২৬.০৭.২০২৩ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন